Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকায় উদ্বেগ জামায়াত প্রার্থীর

প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকায় উদ্বেগ জামায়াত প্রার্থীর

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে এসে প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে কোনো ছবি না থাকায় তিনি উদ্বিগ্ন হয়েছেন। তাঁর দাবি, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের গলার কার্ডেও ছবি নেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকলে দায়িত্ব পালনকারী ব্যক্তি সত্যিই ওই কর্মকর্তা কি না, তা কীভাবে নিশ্চিত হওয়া যাবে। অন্য কেউ প্রক্সি দিতে পারেন বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি দ্রুত দেখার জন্য রিটার্নিং কর্মকর্তার প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন সুষ্ঠু হওয়া সরকারের পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি ও প্রশাসনের আন্তরিকতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন জামায়াতের এই প্রার্থী। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এ বিষয়ে হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাকওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন যেহেতু পরিচয়পত্র দিয়েছে, সেখানে ছবি থাকা দরকার। তবে নিশ্চিত হওয়ার জন্য ভোটার আইডি কার্ড দেখা যেতে পারে। কার্ডে ছবি না থাকায় তিনি ছবি সংগ্রহের চেষ্টা করছেন বলেও জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram