Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে দুবাই কনস্যুলেটের আশফাক হোসেইন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে দুবাই কনস্যুলেটের আশফাক হোসেইন

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক কাউন্সেলর মুহাম্মদ আশফাক হোসেইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগদান করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাম্প্রতিক অফিস আদেশে তাকে ‘পরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর)’ পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি ‘পরিচালক (অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ)’ এবং ‘পরিচালক (আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অনুবিভাগ)’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সংযুক্ত আরব আমিরাতে কর্মকালীন সময়ে প্রবাসীদের কল্যাণ এবং কনস্যুলার সেবার মান উন্নয়নে আশফাক হোসেইন ভূমিকা পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুবাইয়ে দায়িত্ব পালনের সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় সক্রিয় ছিলেন।

এ ছাড়া কনস্যুলেটের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সেবা প্রদানে আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে তিনি কাজ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব উদ্যোগের ফলে প্রবাসীরা সহজে ও দ্রুত সেবা পেতে শুরু করেন।

দুবাই কনস্যুলেটে দায়িত্ব শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনটি গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

প্রবাসীরা আশা প্রকাশ করেছেন, দুবাইয়ে অর্জিত তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব নতুন দায়িত্ব পালনে ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram