Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আফগানিস্তানকে হারিয়ে চমক নেপালের

আফগানিস্তানকে হারিয়ে চমক নেপালের

অনলাইন ডেস্ক: এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টে এশিয়ার ‘ডার্ক হর্স’ আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল। এরই সঙ্গে ক্রিকেটে নিজেদের উদীয়মান শক্তিরও জানান দিলো নেপালিরা।

জাপানের নিশিনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক দারউইশ রাসুলি। তবে শুরু থেকেই নেপালের বোলারদের চাপে পড়ে আফগানিস্তানের ব্যাটিং। প্রথম ওভারেই কোনো রান না করে আউট হন হাসান ইসাখিল। দলীয় ১৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন মোহাম্মদ আকরাম ও করিম জানাত।

ফয়সাল খান আহমেদজাই ৩৩ বলে ৩০ এবং নাজিবউল্লাহ জাদরান ৪০ বলে ৩০ রান করলেও ধীরগতির ব্যাটিংয়ে আফগানিস্তানের রানের গতি কমে যায়। শেষদিকে নাঙ্গেয়ালিয়া খান খারোটের ১৫ বলে ১৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান সংগ্রহ করে আফগানিস্তান।

নেপালের হয়ে কুশল ভুর্তেল ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। ললিত রাজবংশী ১৩ রানে শিকার করেন ৩ উইকেট।

১০৩ রানের লক্ষ্য তাড়ায় নেপালের শুরুটাও ভালো হয়নি। কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন কুশল ভুর্তেল। এরপর আসিফ শেখ ২ ও কুশল মাল্লা ৯ রান করে বিদায় নেন।

প্রাথমিক বিপর্যয় সামলে চতুর্থ উইকেটে জুটি গড়েন সুনদীপ জোড়া ও অধিনায়ক দিপেন্দ্র সিং অইরি। সুনদীপ ৩৫ বলে ৩৪ রান করে আউট হলেও দিপেন্দ্র ও রোহিত পাউডেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নেপাল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram