Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শতভাগ ফিট নাহিদ, বাকি সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের

শতভাগ ফিট নাহিদ, বাকি সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের

অনলাইন ডেস্ক: গত সেপ্টেম্বরে পুনর্বাসন চলাকালে আবারও চোট পেয়েছিলেন নাহিদ রানা। এ কারণে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় পাঠানো হয় এই পেসারকে। সেখানে পৌঁছে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেওয়ার পর অস্ট্রেলিয়াতেই পুনর্বাসন সেশন করেন তিনি।

অস্ট্রেলিয়ায় থেকেই বোলিং অনুশীলন শুরু করেন নাহিদ। কয়েকদিন আগে দেশে ফেরার পর অস্ট্রেলিয়ার চিকিৎসকেরা তাকে ফিট হিসেবে ছাড়পত্র দিয়েছেন। গতকাল বিসিবির চিকিৎসকদেরও দেখিয়েছেন তিনি। জানা গেছে, নাহিদ এখন পুরোপুরি ফিট।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সাদা বলের সিরিজে নাহিদ খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এর আগে তাকে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে। সেখানে উত্তীর্ণ হলেই আফ্রিকা সিরিজের জন্য তাকে বিবেচনা করা হবে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদ ফিট। তবে তার ওয়ার্কলোড ও ফিটনেস পরীক্ষা দিতে হবে। এসবের পর খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। নাহিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram