Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নীলফামারীর জলঢাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম বালাগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে এবং ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম তুহিন (৩০) এবং কালীবাড়ী মাছের আড়ত এলাকার গজনে চন্দ্র রায়ের ছেলে ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব গোবিন্দ রায় রাখাল (২৭)।

থানা পুলিশ সূত্রের দাবি, গ্রেপ্তার দুজন ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন এবং দলটির নিষিদ্ধ নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram