Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু

বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রেতাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির নতুন টেলিভিশন ও সাউন্ড সিস্টেম আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড সনি। নতুন এই তালিকায় রয়েছে ফ্ল্যাগশিপ ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ব্রাভিয়া ৯ মার্ক টু টিভি, নতুন সিরিজের গুগল টিভি ব্রাভিয়া ৩ মার্ক টু এবং স্টুডিও-টিউনড ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পণ্যগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। এ সময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন টিভির বৈশিষ্ট্য

‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে পণ্যগুলো তৈরি করা হয়েছে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের পরামর্শে নির্মিত এসব ডিভাইসে নির্মাতাদের ভাবনা অনুযায়ী ছবি ও শব্দ উপভোগের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

ব্রাভিয়া ৯ মার্ক টু মডেলে প্রথমবারের মতো ট্রু আরজিবি এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে লাল, সবুজ ও নীল আলোর নিয়ন্ত্রণ আলাদাভাবে করা হয়। টিভিটি ৮৫ ইঞ্চি ও ১১৫ ইঞ্চি—এই দুই আকারে পাওয়া যাবে। ৮৫ ইঞ্চি মডেলে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন রয়েছে। এতে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি এবং সংলাপ স্পষ্ট শোনার জন্য বিশেষ সাউন্ড প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজ ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত সাতটি আকারে পাওয়া যাবে। এতে সনির এক্সআর প্রসেসর, হাই-স্পিড গেমিং, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি রয়েছে।

হোম অডিও সিস্টেম

ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো তিনটি তারবিহীন স্পিকারের সাউন্ড সিস্টেম। সনি জানিয়েছে, এর তিনটি স্পিকার মিলে ২৪টি স্পিকারের মতো চারপাশ থেকে শব্দ ছড়িয়ে দেওয়ার আবহ তৈরি করতে পারে। সঙ্গে থাকা মাইক্রোফোনের মাধ্যমে এটি ঘরের আকার অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড সেট করতে পারে। সামঞ্জস্যপূর্ণ ব্রাভিয়া টিভির সঙ্গে সরাসরি ওয়্যারলেস সাবউফার যুক্ত করার সুবিধাও রয়েছে।

নতুন টিভিগুলোর বডি ও রিমোটে পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। রিমোটের বাটনগুলোও আরও স্পষ্ট ও ব্যবহারবান্ধব করা হয়েছে। বাংলাদেশে সনি স্মার্ট এবং সনি র‍্যাংগসের শোরুমে পণ্যগুলো পাওয়া যাবে। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে শিগগিরই দাম ও বিক্রয় শুরুর তারিখ জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram