Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে অগ্নিসংযোগের খবর

নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে অগ্নিসংযোগের খবর

অনলাইন ডেস্ক: নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীরা এতে জড়িত থাকতে পারে। তবে এ দাবির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পর ১০ থেকে ১৫ জন লোক রেললাইন এলাকায় খোঁজখবর নিচ্ছেন। তবে প্রাথমিকভাবে সেখানে সত্যিই আগুন দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, বিষয়টি শোনার পর স্থানীয় গোয়েন্দা সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে সকালে রেললাইনের ওপর ছাই দেখা গেছে। সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram