Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে পপির গ্রামের বাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পপির চলচ্চিত্রজীবন

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে জীবনযাপন করছেন। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হয় চলচ্চিত্রে। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান তিনি।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পপি চলচ্চিত্রে পা রাখেন। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত ওই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সে সময় ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক গড়ে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram