Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তানজিদের পর অহেতুক শটে ফিরলেন মুমিনুল

তানজিদের পর অহেতুক শটে ফিরলেন মুমিনুল

অনলাইন ডেস্ক: শুরুটা চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশের জন্য। মিরপুরের উইকেটে নতুন বলে গতি ও সুইং দিয়ে জেইডেন সিলস ও শামার জোসেফ স্বাগতিক ওপেনারদের পরীক্ষায় ফেলেন। এর ধারাবাহিকতায় দলীয় ১০ রানে সিলসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তানজিদ তামিম। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটি স্বাচ্ছন্দ্যে এগোলেও ডাউন দ্য উইকেটে এসে অহেতুক শটে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।

দলীয় ৬১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রথম উইকেট দ্রুত পতনের পর সাদমান ও মুমিনুলের বোঝাপড়া ভালোই ছিল। তবে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান আক্রমণে আসার পর মুমিনুল ধৈর্য হারান। ক্রিজ ছেড়ে মিড-অফের ওপর দিয়ে বল উড়িয়ে মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে ঠিকভাবে সংযোগ না হওয়ায় শামার জোসেফের হাতে ক্যাচ যায় বলটি।

মুমিনুল ৫১ বলে দুটি চারের সাহায্যে ২৮ রান করেন। তার সঙ্গে সাদমানের ৫৯ রানের জুটি ভাঙে। এর আগে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। আন্তর্জাতিক টেস্টে তার মোট রান ৫২৯৩।

ইনিংসের শুরুতে তানজিদ তামিম ৭ রান করে ফেরেন। সিলসের অফ স্টাম্পের বাইরের বল কাভার দিয়ে খেলতে গেলে ব্যাটের কানা ছুঁয়ে সেটি স্লিপে থাকা জাস্টিন গ্রিভসের হাতে জমা পড়ে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram