Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘আমাদের বাড়ির সামনে গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াচ্ছ কেন?’

‘আমাদের বাড়ির সামনে গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াচ্ছ কেন?’

অনলাইন ডেস্ক: ভারতে তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলির ঘটনা যেন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিগত কয়েক বছরে সুপারস্টার সালমান খান থেকে শুরু করে কপিল শর্মাকে হুমকি দিতে একাধিকবার গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুদিন আগে গাড়িতে থাকা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি প্রাণে বেঁচে যান। একই ঘটনার মুখোমুখি হয়েছিলেন বলিউড পরিচালক রোহিত শেঠিও। দেশটিতে থাকা কিছু কুখ্যাত গ্যাংস্টার এসব ঘটনার দায় নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন প্রেক্ষাপটে রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর মঞ্চে প্রতিযোগীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোহিত শেঠি। বাস্তবে তারকাদের ওপর গ্যাংস্টারদের হামলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তারকাদের ওপর হামলা হলেও ‘বিগ বস’-এর ঘরে কেউ কেউ গ্যাংস্টার সাজার চেষ্টা করছেন।

শোটির সাম্প্রতিক এক পর্বে দুই প্রতিযোগীর উদ্দেশে রোহিত বলেন, ‘আমাদের বাড়ির সামনে গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াচ্ছ কেন?’

রোহিতের মতে, ওই দুই প্রতিযোগীর আচরণে গ্যাংস্টার হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের গ্যাংস্টারের মতো দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে, দশম শ্রেণির তিনটি ছেলে গুন্ডামি করতে বেরিয়েছে!’

গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের বাড়ির কাছে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুতে রোহিত শেঠির বাড়ির বাইরেও গুলি চালানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram