Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক: সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, শনিবার ভোরে রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জুবায়েরের ভাষ্য, একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিবৃতিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram