Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভারতের প্রধান নির্বাচক ঘোষণা হতেই বিতর্ক, নিয়ম মেনেই কি নিয়োগ?

ভারতের প্রধান নির্বাচক ঘোষণা হতেই বিতর্ক, নিয়ম মেনেই কি নিয়োগ?

অনলাইন ডেস্ক: অজিত আগারকারের উত্তরসূরি চূড়ান্ত করেছে বিসিসিআই। নির্বাচক কমিটির প্রধান হিসেবে প্রজ্ঞান ওঝার নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছেন আরেক সাবেক ক্রিকেটার রমেশ পাওয়ার। পছন্দের নির্বাচক খুঁজতে বোর্ডকে বেশ বেগ পেতে হলেও ওঝাকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

বোর্ডের নিয়ম অনুযায়ী, আগারকার পশ্চিমাঞ্চলের প্রতিনিধি ছিলেন। তাই তার জায়গায় একই অঞ্চল থেকে নতুন নির্বাচক নিয়োগ দেওয়ার কথা ছিল। এ জন্য পশ্চিমাঞ্চলের কয়েকজন সাবেক ক্রিকেটারের সঙ্গে বোর্ড কর্মকর্তারা যোগাযোগ করলেও তারা কেউ আগ্রহ দেখাননি। পরে নিয়ম মেনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করে বিসিসিআই। তবে বোর্ডের প্রত্যাশা অনুযায়ী কাউকে পাওয়া যায়নি। এই সময় চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা প্রজ্ঞান ওঝাকেই শেষ পর্যন্ত নির্বাচক প্রধান করা হয়েছে।

নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারই সাধারণত চেয়ারম্যানের দায়িত্ব পান। এ কারণে সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের নাম নিয়েও আলোচনা ছিল। গুঞ্জন ছিল, তিনি নির্বাচক প্রধান হওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রজ্ঞানের চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে তার এই পদ পাওয়ার আশা ছিল বলে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত জাফর নির্বাচক কমিটিতেও জায়গা পাননি। এ নিয়েই বিতর্ক অব্যাহত রয়েছে।

রমেশ পাওয়ার নির্বাচক কমিটিতে

ভারতের নারী দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন রমেশ পাওয়ার। তার কোচিংয়ে এশিয়া কাপ ও কমনওয়েলথ গেমসে রুপা জিতেছে দল। দুই সদস্যের পরামর্শদাতা কমিটি একমত হয়ে রমেশের নাম সুপারিশ করেছিল। পরে তাকে নির্বাচক কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দল নির্বাচনের দায়িত্ব থাকবে এই কমিটির হাতে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram