Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাংলায় অভিনয়ে আমার চেয়ে কেউ এগিয়ে নেই: ঋত্বিক

বাংলায় অভিনয়ে আমার চেয়ে কেউ এগিয়ে নেই: ঋত্বিক

অনলাইন ডেস্ক: অভিনয়ে তিনি যে পাকা, তাতে চুল পরিমাণ সন্দেহ নেই কারোর। টলিউড তো বটেই, দুই বাংলা মিলিয়েও ঋত্বিক চক্রবর্তীর অভিনয়গুণ আলাদা করা যায়। ফলে, দুই বাংলাতেই তার ভক্ত-দর্শক রয়েছেন।

দর্শক-সমালোচকদের পাশাপাশি নিজের অভিনয় নিয়েও আত্মবিশ্বাসী ঋত্বিক চক্রবর্তী। টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, এই সময়ের এমন তিনজন অভিনেতার নাম বলতে, যারা অভিনয়ে তার চেয়ে এগিয়ে এবং যাদের দেখে তার হিংসে হয়।

জবাবে ঋত্বিক বলেন, বর্তমান সময়ে অভিনয়ে তার চেয়ে এগিয়ে কেউ নেই। তার মতে, কেউ তার সমান, আবার কেউ তার চেয়ে কিছুটা পিছিয়ে আছেন।

অতীতের অভিনেতাদের মধ্যে তার চেয়ে এগিয়ে থাকা তিনজনের নাম জানতে চাইলে ঋত্বিক উল্লেখ করেন রবি ঘোষ, তুলসী চক্রবর্তী ও কালী ব্যানার্জির নাম।

ঋত্বিকের মতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে ‘নায়ক’দের তুলনায় অভিনেতাদের গুরুত্ব বাড়ছে। তিনি বলেন, প্রচলিত কমার্শিয়াল সিনেমা তেমন তৈরি হচ্ছে না এবং শুধু নায়কদের দিয়ে সেসব সিনেমা চালানোও যাচ্ছে না। তাই ভালো অভিনেতা খুঁজে বের করা জরুরি; তা না হলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে।

সেপ্টেম্বরে সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন ঋত্বিক। দুর্গাপূজায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। সিনেমাটির নাম ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। এতে এক উগ্রপন্থীর চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram