Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ২০

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনের নাম জানা গেছে। তারা হলেন—তারিফ (২০), সালমান (৪), বায়েজিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যায় সাদেকপুর ইউনিয়নের দামচাইল এলাকা থেকে হাঙমারা মসজিদ ও আশপাশের এলাকায় একটি কুকুর পথচারীদের কামড়াতে থাকে। পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান স্থানীয়রা। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram