Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হালান্ডের চোট নিয়ে লিভারপুল ম্যাচের আগে উদ্বেগে ম্যানসিটি

হালান্ডের চোট নিয়ে লিভারপুল ম্যাচের আগে উদ্বেগে ম্যানসিটি

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বিরতিতে থেকেও শান্তিতে নেই ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইংলিশ জায়ান্টরা। এর মধ্যে পর্তুগালের কাছে নরওয়ের ২-১ গোলে হারের ম্যাচে চোটের শঙ্কায় পড়েছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

ম্যাচের ৬৭তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন হালান্ড। এতে তার চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি ক্লাব মৌসুমে নরওয়ের এই তারকা সাত গোল করেছেন। আগামী রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচের আগে হালান্ডের চোট নিয়ে নতুন ও ইতিবাচক খবরের অপেক্ষায় আছে ক্লাবটি।

আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এটিই হবে ম্যানচেস্টার সিটির প্রথম ম্যাচ। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ক্লাবটি।

ক্লাবের জার্সিতে দারুণ ফর্মে থাকলেও শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে গোল পাননি হালান্ড। অথচ এর আগের ১৭ ম্যাচে তার গোল ছিল ১৬টি। ওয়েলস ও পর্তুগালের বিপক্ষে তাকে গোলের সামনে নিষ্ক্রিয় করে রাখা হয়।

এদিকে নরওয়েও টানা তৃতীয় ম্যাচে হেরেছে। ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করা দলটি চার ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram