Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে খেলার সূচি

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে খেলার সূচি

অনলাইন ডেস্ক: এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও চীন মুখোমুখি হবে। এ ছাড়া ভারত-আফগানিস্তান ও ইংল্যান্ড-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি এবং ক্লাব ফুটবলের খেলা আছে।

ক্রিকেট

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশ-চীন ম্যাচ সকাল ৬টায়, সনি স্পোর্টস ১-এ দেখা যাবে। পাকিস্তান-থাইল্যান্ডের ম্যাচ শুরু হবে বেলা ১১টায়, একই চ্যানেলে।

তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত ও আফগানিস্তান খেলবে রাত ৮টায়, সনি স্পোর্টস ৫-এ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে, সনি স্পোর্টস ১-এ।

ফুটবল

ইউরোপা লিগে ক্রিট-হফেনহাইম ম্যাচ রাত ১০টা ৪৫ মিনিটে সনি স্পোর্টস ২-এ। জুভেন্তাস-নাইমেগান ও প্যালেস-পোজনিয়ের ম্যাচ দুটি শুরু হবে রাত ১টায়। ম্যাচ দুটি যথাক্রমে সনি স্পোর্টস ২ ও সনি স্পোর্টস ৫-এ দেখা যাবে।

লা লিগায় বেটিস-গেতাফে ম্যাচ রাত ১১টায় এবং মালাগা-ভিয়ারিয়াল ম্যাচ রাত ১টা ৩০ মিনিটে। দুটি ম্যাচই দেখাবে টি স্পোর্টস। কারাবাও কাপে ম্যানচেস্টার সিটি-নরউইচ ম্যাচ রাত ১২টা ৩০ মিনিটে, ফ্যানকোডে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram