Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের আকস্মিক মৃত্যু

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের আকস্মিক মৃত্যু

অনলাইন ডেস্ক: নাট্যাঙ্গনের জনপ্রিয় তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তার প্রয়াণ ঘটে। সজীবের মৃত্যুর বিষয়টি তার সহকর্মী নির্মাতা আশিকুর রহমানসহ অন্যান্য অভিনয়শিল্পীরা নিশ্চিত করেছেন।

সজীবের আকস্মিক মৃত্যুতে ছোটপর্দার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। নির্মাতা আশিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, কিছুদিন আগে হার্টের সমস্যায় চিকিৎসা নিয়ে সজীব সুস্থ হয়ে ফিরেছিলেন। তরুণ বয়সে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দেওয়া ওই পোস্টে আশিকুর রহমান আরও জানান, মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সজীব অনলাইনে ছিলেন এবং মৃত্যুর দুই ঘণ্টা আগে তিনি মারা যান।

সামাজিক মাধ্যমে সজীবের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে সজীবের একটি ছবি শেয়ার করে তিনি তার জন্য দোয়া করেন।

মারুফ হোসেন সজীব নিজেই নাটকের গল্প লিখতেন এবং পরিচালনা করতেন। নির্মাণশৈলী ও গল্প বলার ধরনের জন্য তিনি কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু সম্মাননা পেয়েছিলেন।

জনপ্রিয় নাটক

সজীবের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram