Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়: কোচ

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়: কোচ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য তাওহীদ হৃদয় গত তিন বছর সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করছেন। চলতি বছরে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও শুরুটা ভালো হয়নি তার। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এ দলের হয়ে সর্বশেষ ৩৫০ রানের ইনিংস খেলার পর এ দলের কোচ মিজানুর রহমান বাবুল মনে করছেন, জাতীয় দলের টেস্ট সংস্করণের জন্য হৃদয় প্রস্তুত।

বাবুল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হৃদয়কে টেস্ট দলে দেখতে চায়। জাতীয় দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় কাউকে ওই জায়গা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, হৃদয় ইতোমধ্যে টেস্ট সংস্করণের জন্য প্রস্তুত।

কোচের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ইনিংসে হৃদয়ের ব্যাটিং মনোযোগ ও দৃঢ় সংকল্প দেখা গেছে। তিন দিন ধরে ব্যাটিং করার সময় শেষ পর্যন্ত তার শারীরিক সক্ষমতা, উইকেটের মাঝে দৌড়ে রান নেওয়ার ধরন এবং রান করার তাগিদ বজায় ছিল বলে জানান বাবুল।

হৃদয়ের বড় ইনিংসের পেছনে মাঠ ও উইকেটের সঙ্গে তার পরিচিতিও ভূমিকা রেখেছে বলে মনে করেন এ দলের কোচ। বাবুল জানান, ওই মাঠে হৃদয়ের আগের সাফল্য ছিল এবং মাঠ ও উইকেট চেনার কারণে সে ভালো খেলেছে বলে তার ধারণা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram