Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নতুন আঙ্গিকে এলো বিশ্বজিৎ ও সোলসের কালজয়ী দুই গান

নতুন আঙ্গিকে এলো বিশ্বজিৎ ও সোলসের কালজয়ী দুই গান

অনলাইন ডেস্ক: বাংলায় কালজয়ী গানের তালিকা করলে কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ব্যান্ড সোলসের ‘নিঃসঙ্গতা’ গান দুটির নাম প্রথম সারিতে থাকে। বিশ্বজিৎ ও সোলসের ‘সিগনেচার’ হিসেবে পরিচিত এই গান দুটি এবার নতুন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিন ইউটিউবে ‘যেখানে সীমান্ত তোমার’-এর নতুন সংস্করণ প্রকাশ করেছেন কুমার বিশ্বজিৎ। এ সংস্করণ নিয়ে তিনি আগেই জানিয়েছিলেন। গানটির নতুন সংগীতায়োজন করা হয়েছে পিয়ানো ভার্সনে। সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

গানটির কথা লিখেছিলেন কাওসার আহমেদ চৌধুরী এবং সুর করেছিলেন লাকী আখন্দ। বিশ্বজিৎ জানিয়েছেন, পিয়ানো ভার্সনেও শ্রোতারা গানটি পছন্দ করছেন।

অন্যদিকে ব্যান্ড সোলস তাদের কয়েকটি জনপ্রিয় গান আনপ্লাগড ভার্সনে প্রকাশ করছে। সেই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘নিঃসঙ্গতা’।

এ বছরের ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত ‘সোলস আনপ্লাগড : ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ কনসার্টে গানটি পরিবেশন করা হয়েছিল। মূলত ওই কনসার্টে ধারণ করা গান ও ভিডিওই প্রকাশ করেছেন পার্থ বড়ুয়া ও তাঁর সতীর্থরা।

‘নিঃসঙ্গতা’ গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন পার্থ বড়ুয়া। ১৯৯৪ সালে বিটিভির একটি অনুষ্ঠানের জন্য মাত্র এক দিনের নোটিশে গানটি তৈরি করেছিলেন তারা। প্রচারের পর গানটি শ্রোতাদের কাছে কালজয়ী হয়ে ওঠে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram