Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলা

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক: নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাত চালকের বিরুদ্ধে থানায় মামলা করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে বনপাড়া হাইওয়ে থানার এএসআই আকবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ১২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram