Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ

এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: লিজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয় পেল বাংলাদেশ চ্যাম্পিয়ন। গতকাল রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নকে ৩ রানে হারিয়েছে তারা।

আগে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে রনি তালুকদার ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪০ রান করেন।

মিডল অর্ডারে নাসির হোসেন ২৪ এবং আরাফাত সানি ৩৭ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের হয়ে পিযুষ চাওলা তিনটি উইকেট নেন। ঋষি ধাওয়ান ও পবন নেগি পান দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে আবু জায়েদ রাহির বোলিংয়ে ২৪ রানের মধ্যেই ভারতের প্রথম দুটি উইকেট পড়ে। পাওয়ার প্লের মধ্যে যুবরাজ সিংকে ফেরান কামরুল ইসলাম রাব্বি।

এরপর এনামুল হক জুনিয়র ৩ ওভারে ১২ রান দিয়ে চারটি উইকেট নেন। এতে চাপে পড়ে ভারত। একপর্যায়ে ৮৮ রানে ৮ উইকেট হারায় দলটি।

শেষ দিকে পবন ও পিযুষ লড়াই করলেও ভারত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাদের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি দলকে জয়ের ৪ রান কাছে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৮ রান করে ভারত। পবন ২৬ ও পিযুষ ২৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে এনামুল হক জুনিয়র চারটি এবং আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন। রাহি ২৬ রান দেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram