Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের মাঝে অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের মাঝে অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক: ‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কিছু নজরকাড়া ছবি শেয়ার করেছেন তিনি।

ছবিগুলোতে কেক হাতে এবং বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে অপুকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে গার্ল’.

অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার মধ্যরাতে, অর্থাৎ রোববারের প্রথম প্রহরে। বিশেষ দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন অভিনেত্রী। কেকটিতে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’

এর আগের দিন একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের আগাম বার্তা দেন অপু। সাদাকালো আবহের ওই ভিডিও ও ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’ ভিডিওটিতেও অপুর নতুন রূপ দেখা যায়।

অপুর এই বার্থডে গার্ল লুক নেটিজেনদের নজর কাড়ে। কেউ কেউ ‘গার্ল’ শব্দটি নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য করেন, অপু বিশ্বাস এখন ‘গার্ল’ নন, তিনি একজন নারী। পোশাক নিয়েও আলোচনা করেন অনেকে। তবে অধিকাংশ ভক্ত তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার রূপের প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram