Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ডিউক ছেড়ে আবার কোকাবুরা, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা

ডিউক ছেড়ে আবার কোকাবুরা, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা

অনলাইন ডেস্ক: গত বছর ঘরোয়া লাল বলের ক্রিকেটে কোকাবুরা বলে খেলা হলেও জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ড পর ডিউক বল ফিরেছিল। তবে এ মৌসুমের পুরোটা সময় কোকাবুরা বলে খেলা হবে। এতে ব্যাটাররা বোলারদের তুলনায় কিছুটা বাড়তি সুবিধা পাবেন, আর বোলারদের জন্য সময়টা চ্যালেঞ্জিং হবে।

ঢাকা বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, কোকাবুরা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পুরোপুরি অপরিচিত নয়। তাঁর মতে, ডিউকের তুলনায় কোকাবুরায় সাফল্যের হার বেশি হবে—এমন একটি পূর্বধারণা নিয়ে পেস বোলারদের কেউ কেউ খেলতে নেমেছিলেন। দুই বলের বৈশিষ্ট্য আলাদা হওয়ায় কোকাবুরায় বেশি উইকেট পাওয়ার প্রত্যাশাও ছিল তাঁদের মধ্যে।

কোকাবুরার সঙ্গে বোলারদের মানিয়ে নেওয়ার বিষয়ে বাবুল বলেন, প্রথম সেশনে কিছুটা অসুবিধা হলেও দ্বিতীয় সেশনে তাঁরা নিজেদের মানিয়ে নিয়ে ভালো জায়গায় বল করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়ার প্রস্তুতি নেওয়া ক্রিকেটারদের জন্য পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

রাজিন সালেহের মতে, ডিউকে বেশি সুইং ও এজ পাওয়ার সঙ্গে বোলাররা অভ্যস্ত হয়ে গেছেন। কোকাবুরায় ভালো করতে তুলনামূলক বেশি পরিশ্রম করতে হয়। তবে এক-দুই ম্যাচ পর বোলাররা ধীরে ধীরে এই বলের সঙ্গে মানিয়ে নেবেন বলে তিনি মনে করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram