Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমন অভিযানে তিন দিনে আটক ৫৪৯

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমন অভিযানে তিন দিনে আটক ৫৪৯

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে তিন দিন অভিযান চালিয়ে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং ডিবির হাতে ৯ জন আটক হন। আটক ব্যক্তিদের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ১৮৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়।

রোববার রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram