Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শুটিংয়ে পড়ে বাঁ হাঁটুতে চোট, বসেই ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ শুরু অমিতাভের

শুটিংয়ে পড়ে বাঁ হাঁটুতে চোট, বসেই ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ শুরু অমিতাভের

অনলাইন ডেস্ক: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি সাম্প্রতিক পর্বে দর্শকদের সামনে কিছুটা ভিন্ন রূপেই হাজির হতে দেখা গেল এই বর্ষীয়ান অভিনেতাকে। সাধারণত অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে মাতিয়ে তোলেন তিনি।

তবে এবার সঞ্চালকের চেয়ারে বসেই পর্বটির সূচনা করেন ৮৩ বছর বয়সী এই তারকা। মঞ্চে এসে দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন তিনি। অমিতাভকে এভাবে বসতে দেখে দর্শকদের মধ্যে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়।

বিষয়টি স্পষ্ট করতে নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে অমিতাভ জানান, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে তার বাঁ হাঁটুতে চোট লাগে।

চোটের কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় বসেই পর্বের মনোলগ শুরু করতে হয়েছে বলে জানান অভিনেতা। তবে ভক্তদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আঘাত নিয়ে উদ্বেগের কিছু নেই এবং চোট গুরুতর নয়।

প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য যথারীতি দাঁড়িয়ে তাদের বরণ করে নেবেন বলেও জানান অমিতাভ। তার পেশাদারত্বে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram