অনলাইন ডেস্ক: বলিউড আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন প্যারিসের এক বিখ্যাত ফ্যাশন শোয়ের গ্র্যান্ড ফিনালেতে নজর কাড়েন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের পটভূমিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের ভিড়ে তিনি রাজকীয় আবহে র্যাম্পে হাঁটেন।
সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া পরেছিলেন ‘ইয়ারা শুমেকার’-এর শরৎ/শীতকালীন ২০২৬-২০২৭ কালেকশনের কাস্টম ভেলভেট গাউন। থ্রি-ডি ফ্রিঞ্জ এম্ব্রয়ডারি ও ক্রিস্টালখচিত কেপসহ টু-পিস পোশাকটিতে ছিল গভীর নেকলাইন এবং ফিটেড সিলুয়েট।
গাউনের সঙ্গে মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া কেপ রাখা হয়েছিল, যা পোশাকে আরও রাজকীয় আবহ তৈরি করে। তবে পোশাকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঐশ্বরিয়ার নতুন চুলের রং। প্যারিসের এই মঞ্চে তিনি প্রথমবার প্রকাশ্যে ‘ফায়ারি রেড’ হেয়ার কালার দেখান।
সাইড পার্টিংয়ের সফট ওয়েভ চুলের সঙ্গে তিনি পরেছিলেন ডায়মন্ডের ক্রাউন ও মানানসই আংটি। বোল্ড রেড লিপস্টিক এবং উইংড আইলাইনারে তার সাজ আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
ঐশ্বরিয়ার নতুন রূপের প্রশংসা করেছেন ভক্তদের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন পেজগুলোও। ফ্যাশন ওয়াচডগ ‘ডায়েট সব্য’ তার ছবি পোস্ট করে প্রশংসা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও তার সাজ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

