Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কুমিল্লায় কিশোরগ্যাংবিরোধী অভিযানে তৃতীয় দিনে আটক ৪১৫

কুমিল্লায় কিশোরগ্যাংবিরোধী অভিযানে তৃতীয় দিনে আটক ৪১৫

অনলাইন ডেস্ক: কুমিল্লায় কিশোরগ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। তৃতীয় দফার অভিযানে এ পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযানটি চালানো হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলার ১৮টি থানায় একযোগে কিশোরগ্যাংবিরোধী অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক ৪১৫ জন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

এর আগে দুই দফার অভিযানে ৮৭৮ জনকে আটক করা হয়েছিল। আটকদের মধ্যে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অন্যদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram