Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী ট্রাকটির সংঘর্ষ হয়। ঘুন্টি এলাকায় ট্রাকটি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত এবং অন্তত আটজন আহত হন।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা হতে পারেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram