Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক: বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (শুক্রবার) ছুটির দিনেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে।

একই সময়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর, যার স্কোর ২১০। দ্বিতীয় অবস্থানে ছিল দেশটির কুচিং শহর, স্কোর ১৮৭। তৃতীয় ও পঞ্চম অবস্থানে ছিল যথাক্রমে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৪ এবং ভারতের কলকাতা, স্কোর ১৬০।

দূষিত বাতাসের তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বায়ুমানের স্কোর ছিল ১০৩ থেকে ২১০-এর মধ্যে।

একিউআই স্কোরের মানদণ্ড

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram