Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নীরব থাকার সুযোগ নেই: জামায়াত আমির

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নীরব থাকার সুযোগ নেই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

রোববার (২২ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শফিকুর রহমান দাবি করেন, রোববার রাত ৩টার পর আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে। তিনি ঘটনার নিন্দা জানান।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, হামলাটি কাপুরুষোচিত। দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার কথাও বলেন তিনি।

শফিকুর রহমান আরও দাবি করেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা এর জন্য প্রধানত দায়ী। সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram