Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ

জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ

অনলাইন ডেস্ক: বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নিজের গান ও পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে রাখা এই শিল্পীর গান ও সংগীতসংক্রান্ত নানা তথ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়নে ‘জেমস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান নিবন্ধনের প্রক্রিয়া চলছে। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

রবিন জানান, ফাউন্ডেশন গঠনের পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল। ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য হবে জেমসের গান সঠিকভাবে সংরক্ষণ করা, যাতে সেগুলো প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে।

তিনি বলেন, দেশের মানুষ জেমসকে যে ভালোবাসা দিচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও ফাউন্ডেশনটির রয়েছে বলে জানান তিনি।

আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে জেমসের আত্মপ্রকাশ। পরে ‘নগরবাউল জেমস’ নামে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চার দশক পেরিয়েও তিনি নিয়মিত কনসার্ট করছেন এবং দেশ-বিদেশের বাঙালি শ্রোতাদের গান ও পরিবেশনায় মুগ্ধ করে চলেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram