Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেসিদের হতাশার রাতে মায়ামিকে ৩-০ গোলে হারাল কলাম্বাস

মেসিদের হতাশার রাতে মায়ামিকে ৩-০ গোলে হারাল কলাম্বাস

অনলাইন ডেস্ক: দুই গোল করেছেন গঞ্জালো তাপিয়া এবং পাঁচটি সেভ করেছেন প্যাট্রিক শুলটে। সপ্তম বাছাই কলাম্বাস ক্রু চমকে দিয়েছে লিওনেল মেসি ও তার দলকে। প্লে অফ সিরিজের প্রথম রাউন্ডে প্লে অফের প্রথম ম্যাচে ডিফেন্ডিং এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

দুই নম্বর বাছাই মায়ামি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও কলাম্বাস নিজেদের জয়ের ধারা ধরে রেখে জয় পেয়েছে। ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সে ১৫তম অবস্থানে ছিল দলটি। তবে রেগুলার সিজনের শেষ ছয় ম্যাচ জিতে তারা এমএলএস পোস্ট সিজনে প্রবেশ করে, যা বর্তমান লিগে সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা।

এ বছর উদ্বোধন হওয়া ২৬ হাজার ৭০০ আসনের নু স্টেডিয়ামে আবারও হতাশার রাত কাটিয়েছে মায়ামি। এপ্রিলে প্রথম ম্যাচ খেলার পর থেকে এই স্টেডিয়ামে ১৭টি রেগুলার সিজনের ম্যাচে তারা জিতেছে মাত্র ছয়টি। শনিবার প্রথমবারের মতো এই ভেন্যুতে গোল করতে পারেনি দলটি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার ওহাইওর কলাম্বাসে অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram