Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শাহরুখের সঙ্গে তুলনাকে যেভাবে দেখেন আরিয়ান

শাহরুখের সঙ্গে তুলনাকে যেভাবে দেখেন আরিয়ান

অনলাইন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের সন্তান হওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় থাকেন আরিয়ান খান। বাবার সঙ্গে চেহারা ও ব্যক্তিত্বের মিল নিয়ে প্রায়ই তার সঙ্গে তুলনা চলে। তবে শাহরুখের পরিচয়ের বাইরে নিজের কাজের মাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান আরিয়ান। সম্প্রতি এ বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনয়কে বেছে নিলেও ছেলে আরিয়ানের আগ্রহ পরিচালনায়। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানার। অন্যদিকে, ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন আরিয়ান।

প্রথম কাজেই পরিচালকের আসনে বসেছেন শাহরুখপুত্র। কাজের বাইরেও বাবার সঙ্গে তার সাদৃশ্য নিয়ে আলোচনা হয়। অনেকে শাহরুখের মতো বুদ্ধি ও ব্যক্তিত্ব আরিয়ান পেয়েছেন বলেও মন্তব্য করেন।

বাবার সঙ্গে এই তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান। তার ভাষ্য, শাহরুখ ‘এক নম্বর ব্যক্তি’ এবং অসাধারণ ব্যক্তিত্ব।

বাবার অর্জনকে সম্মানের চোখে দেখলেও নিজের কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়তে চান তিনি। পরিচালনার প্রতি আগ্রহের কারণ হিসেবে আরিয়ান জানিয়েছেন, কোনো ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার পুরো প্রক্রিয়াই তার ভালো লাগে—কাগজে ভাবনা লেখা থেকে শুরু করে কাজটি সম্পূর্ণ করা পর্যন্ত।

আরিয়ানের মতে, গল্প বলার ধরনই একজন পরিচালকের কাজকে আলাদা করে তোলে। গল্প একই থাকলেও সেটিকে নতুনভাবে উপস্থাপন এবং ভিন্ন মোড় দেওয়াই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram