Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ফরাসি তারকা চুয়ামেনির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি রিয়াল মাদ্রিদের

ফরাসি তারকা চুয়ামেনির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিলে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে ক্লাবটি।

এক দিন আগে আর্দা গুলারের নতুন চুক্তি নিশ্চিত করেছিল রিয়াল। এবার ২৬ বছর বয়সী চুয়ামেনিও ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিলেন।

২০২২ সালে এএস মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফ্রান্সের এই আন্তর্জাতিক ফুটবলার। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলার সময় পাওয়া চোট কাটিয়ে মাঠে ফেরার পর থেকে তিনি হোসে মরিনিওকে মুগ্ধ করে চলেছেন।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, চুয়ামেনির চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।

২০২২ সালের গ্রীষ্মে লিভারপুল ও পিএসজিকে পেছনে ফেলে ৮ কোটি ইউরোতে চুয়ামেনির সঙ্গে চুক্তি করেছিল মাদ্রিদ। ক্লাবটির হয়ে এটি তার পঞ্চম মৌসুম। এ পর্যন্ত ২০৫ ম্যাচ খেলে আটটি ট্রফি জিতেছেন তিনি।

সম্প্রতি পেশির সমস্যার কারণে ফ্রান্সের স্কোয়াড থেকে সরে দাঁড়ান চুয়ামেনি। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে দেখা গেছে তাকে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram