Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরে রাস্তায় আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ককটেল বিস্ফোরণ

নাটোরে রাস্তায় আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পিস্তল সদৃশ ও ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শাঁখারীপাড়া এলাকার রাস্তায় কে বা কারা আগুন ধরিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে তারা নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, নলডাঙ্গা থানার মাধ্যমে শাঁখারীপাড়া এলাকায় রাস্তায় আগুন, পিস্তল সদৃশ একটি বস্তু এবং ককটেল বিস্ফোরণের বিষয়ে তারা জানতে পেরেছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বস্তুটি দেখতে অনেকটা পিস্তলের মতো হলেও পরীক্ষা-নিরীক্ষার পর এটি আসল না নকল, তা বলা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram