Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হৃদয়কে আউট করে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা

হৃদয়কে আউট করে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক: জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ। এতে টেস্ট হারের শঙ্কায় পড়েছে তারা। প্রোটিয়াদের প্রথম ইনিংসে নেওয়া লিড থেকে বাংলাদেশ এখনও ৫৭ রানে পিছিয়ে। দিনের শেষদিকে ২৩ বলে ২৩ রান করা তাওহীদ হৃদয়কে ফেরান কাগিসো রাবাদা। এরপর উল্লাসে মেতে ওঠে পুরো দক্ষিণ আফ্রিকা শিবির।

হৃদয়ের উইকেটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসন। তিনি বলেন, রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা দলকে ভালো সুযোগ তৈরি করে দিয়েছেন। হৃদয় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলেন বলে তাকে ফেরানো জরুরি ছিল। তার উইকেটের পর পুরো দলের উচ্ছ্বাস থেকেই এর গুরুত্ব বোঝা গেছে বলেও জানান প্যাটারসন।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। তাকে আউট করা এবং পাঁচ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার জন্য ইতিবাচক ঘটনা বলে উল্লেখ করেন প্যাটারসন।

তবে বাংলাদেশের লিটন দাস ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন। দলে রয়েছেন মেহেদি হাসান মিরাজও। তাই দক্ষিণ আফ্রিকার কাজ এখনও শেষ হয়নি বলে মনে করেন প্যাটারসন। তার ভাষ্য, ধৈর্য ধরে এগোতে হবে এবং বোলিং ইউনিট হিসেবে করা পরিশ্রমের ফল পরদিন সকালে পাওয়ার আশা করছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram