Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা

‘যাপিত জীবন’-এর জন্য দোয়া চাইলেন ভাবনা

অনলাইন ডেস্ক: বাবার পরিচালনায় প্রথমবার অভিনয়, তার ওপর সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে ‘যাপিত জীবন’ নিয়ে বেশ আবেগাপ্লুত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি। মুক্তির আগে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনা জানান, দিনটি তার জন্য বিশেষ। সিনেমাটির প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং ঘিরে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।

ভাবনা বলেন, সিনেমাটির সঙ্গে ভালোবাসা, আবেগ, পরিশ্রম ও স্বপ্ন জড়িয়ে আছে। নিজের এবং পুরো দলের জন্য তিনি দর্শকদের বিশেষভাবে দোয়া চেয়েছেন। তাদের পরিশ্রম সার্থক হওয়া এবং সিনেমাটি দর্শকদের ভালোবাসা পাওয়ার আশাও প্রকাশ করেছেন অভিনেত্রী।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’-এর গল্প দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ভাবনার সঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এতে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram