Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্টাফ বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্টাফ বাসে আগুন

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে করে এসে ২ ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে সড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নের কাছে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাস পার্কিং করা ছিল। রাতে মোটরসাইকেলে করে আসা ২ ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। এতে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে বাসটি ব্যবহার করা হতো।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি বিভিন্ন অফিসের স্টাফদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram