Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

থাইল্যান্ডকে হারিয়ে ইমার্জিং নেশন্স ট্রফরির যাত্রা শেষ বাংলাদেশের

থাইল্যান্ডকে হারিয়ে ইমার্জিং নেশন্স ট্রফরির যাত্রা শেষ বাংলাদেশের

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ইমার্জিং নেশন্স ট্রফির যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয় টাইগ্রেসদের। আজ নিয়মরক্ষার ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।

রান তাড়ায় থাইল্যান্ডের শুরুটা ভালো হতে দেননি বাংলাদেশের স্পিনার সানজিদা আক্তার মেঘলা। প্রথম ওভারের তৃতীয় বলেই নাথাকান চানথামকে এলবিডব্লিউ করেন তিনি। আরেক ওপেনার পান্নিতা মায়াকে ১৭ রানে বোল্ড করেন রিতুমনি।

তৃতীয় উইকেটে নান্নাপাত ও নারুইমেই জুটি গড়ে থাইল্যান্ডকে জয়ের আশা দেখান। নান্নাপাত ৫৭ রান করেন, আর নারুইমেই করেন ৩৩ রান। শেষদিকে সার্নসিরে প্ল্যান্ট ১১ বলে ১৩ রান করলেও থাইল্যান্ড জয় পায়নি। সুথিরুয়াং ৩ এবং সুয়ানচোনরাথি ৪ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মেঘলা। রিতুমনি ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট পান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানে দুই ওপেনার দিলারা ও সাথি রানি আউট হন। দিলারা ২ এবং সাথি রানি ১২ রান করেন। শারমিন আক্তার করেন ১৬ রান।

এরপর অধিনায়ক সোবহানা মোস্তারিকে নিয়ে জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নিগার। সোবহানা করেন ২৮ রান। এছাড়া স্বর্ণা আক্তার ১৪ এবং রিতুমনি ১২ রান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram