Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রাজধানীর পল্লবী, তিতুমীর ও বাড্ডায় তিন বাসে আগুন

রাজধানীর পল্লবী, তিতুমীর ও বাড্ডায় তিন বাসে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে ও বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। পল্লাবীতে বাসে আগুনের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। অন্য দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়িয়ে ছিল। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram