Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটি পুড়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram