অনলাইন ডেস্ক: ইরানের রহস্যময়ী পিকঅ্যাক্স পাহাড়সহ আরও এক–দুটি পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বেশিরভাগ সক্ষমতা ধ্বংস করা হয়েছে এবং এখন এক–দুটি স্থাপনা বাকি রয়েছে, যেগুলোতে হামলা চালাতে হতে পারে। এসব স্থাপনা ধ্বংস করতে মাত্র ১০ মিনিট সময় লাগবে বলেও মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) পাম সমুদ্র সৈকতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এখনো এক থেকে দুটি স্থাপনা পরিদর্শন বা লক্ষ্য করে হামলা চালানোর প্রয়োজন রয়েছে। তার দাবি, এ কাজ ১০ মিনিটের মধ্যেই করা সম্ভব।
পিকঅ্যাক্স পাহাড়ের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওই পাহাড়ের দিকে নজর দিতে হবে এবং সেখানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি জানান, কাজটি খুব দ্রুত করা সম্ভব।
পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ইরান পিকঅ্যাক্স পাহাড়ের নিচে থাকা একটি গোপন স্থানে পারমাণবিক উপকরণ রেখেছে। তবে এটি গোয়েন্দাদের ধারণা মাত্র বলে উল্লেখ করা হয়েছে।
গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইরানে দুইবার হামলা চালালেও পিকঅ্যাক্স পাহাড়কে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পকে ওই পাহাড়ে হামলা চালানোর পরামর্শ দিয়ে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

