Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন

হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

রোববার (১ নভেম্বর) তার জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

এর আগে একই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত সোমবার (২৬ নভেম্বর) শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজের নির্দেশ দেন।

গত ৪ অক্টোবরও এই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল। এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ

অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা তৈরি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ অক্টোবর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের ফ্লাইট সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে তারা ৮ নম্বর বেল্ট এলাকায় লাগেজ সংগ্রহে যান। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সেখানে ট্রলি সংগ্রহে সাময়িক সংকট ও দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী অশোভন আচরণ করেন বলেও মামলার এজাহারে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram