অনলাইন ডেস্ক: যকৃতে চর্বি জমাকে ফ্যাটি লিভার বলে। লিভার এমন একটি প্রত্যঙ্গ যা দূষিত পদার্থ দূর করা থেকে প্রোটিন সংশ্লেষ, রক্ত পরিশোধন ও হজমে সহায়তা করা-সহ নানা জটিল কাজ করে। লিভারের কার্যকারিতা কমলে তার প্রভাব সামগ্রিক স্বাস্থ্যের ওপর পড়ে।
সাধারণত অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া, কম গুড কোলেস্টেরল বা এইচডিএল, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং কার্বোহাইড্রেট ও চর্বির বিপাকে সমস্যার কারণে যকৃতে চর্বি জমতে পারে। এ সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়াম জরুরি।
সবুজ শাক ও সবজি
মেথি, পালং ও পুঁইশাকসহ তাজা শাকসবজিতে ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পারে।
তৈলাক্ত মাছ
তৈলাক্ত মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক।
আখরোট
আখরোটে গ্লুটাথিয়ন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও আরজিনিন থাকে। এগুলো লিভারের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীর থেকে ক্ষতিকর অ্যামোনিয়া ও বিষাক্ত বর্জ্য অপসারণে সহায়তা করতে পারে। প্রতিদিন সকালে ৪–৫টি ভেজানো বা শুকনো আখরোট খাওয়া যেতে পারে।
বিট
বিটে অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার ও নাইট্রেট থাকে। এটি পিত্তরস তৈরিতে সহায়তা করে, উৎসেচকের কার্যকারিতা বাড়াতে এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
লেবু ও ভিটামিন সি-সমৃদ্ধ ফল
আমলকি, পেয়ারা ও লেবুর মতো ভিটামিন সি-সমৃদ্ধ খাবার শরীর থেকে দূষিত পদার্থ বের করতে এবং লিভারকে বিষমুক্ত করতে সহায়তা করতে পারে।

