Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঢাকা টেস্টের তৃতীয় দিনে গ্লাভস হাতে ফিরলেন লিটন দাস

ঢাকা টেস্টের তৃতীয় দিনে গ্লাভস হাতে ফিরলেন লিটন দাস

অনলাইন ডেস্ক: ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। নতুন দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের। এর মধ্যেই স্বাগতিক শিবিরে স্বস্তির খবর, গ্লাভস হাতে ফিরেছেন লিটন দাস।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কনুইয়ে বলের আঘাত পেয়েছিলেন লিটন। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরু থেকে ফিল্ডিংয়ে নামতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। তার বদলে কিপিং করেন জাকের আলি। তবে তৃতীয় দিনে আবারও উইকেটের পেছনে দেখা যাচ্ছে লিটনকে।

চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট দিয়ে দলে ফিরেছেন তিনি। নতুন করে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গ্লাভস হাতে মাঠে ফেরায় ব্যাটিংয়েও তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম ইনিংসে ভালো শুরুর পরও বাংলাদেশ ২৭২ রানের বেশি করতে পারেনি। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৪ রান। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা সংক্ষিপ্ত হয়। তৃতীয় দিনে ব্যাট করছে সফরকারী দল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram