Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়ছেন না মেসি

পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়ছেন না মেসি

অনলাইন ডেস্ক: মেজর লিগ সকারে পাঁচ হলুদ কার্ড দেখার পরও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না লিওনেল মেসিকে। সর্বশেষ বৃহস্পতিবার সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে ইন্টার মায়ামি অধিনায়ক কার্ড দেখেছিলেন। নিয়ম অনুযায়ী এতে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত তিনি সেই শাস্তি থেকে মুক্ত থাকছেন। ফলে পরবর্তী ম্যাচে দলের হয়ে মাঠে নামতে তার বাধা নেই।

সিনসিনাটির বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার স্যামুয়েল গুইডিকে ফাউল করেন মেসি। রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। সিদ্ধান্তে মেসি বিরক্ত হয়েছিলেন বলে তার শরীরী ভাষায় বোঝা যায়।

চলতি মৌসুমে এর আগে কলোরাডো র‍্যাপিড্‌স, অরল্যান্ডো সিটি, ন্যাশভিলি ও আটলান্টার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড। সাধারণ নিয়মে পাঁচ হলুদ কার্ড হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা হয়। তবে এমএলএসের ‘গুড বিহেভিয়ার’ বা সুআচরণ নীতির কারণে এবার সেই শাস্তি এড়াচ্ছেন মেসি।

যেভাবে কার্যকর হলো সুআচরণ নীতি

এই নীতির আওতায় কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড ছাড়া খেললে তার আগের কার্ডের তালিকা থেকে একটি কার্ড বাদ দেওয়া হয়। পুরো মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন। সেই কোটা শেষ হলে বিরতি দিয়ে ম্যাচ খেললেও আর কার্ড বাদ দেওয়ার সুযোগ থাকে না।

মেসির ক্ষেত্রে এই নীতি এরই মধ্যে দুবার কার্যকর হয়েছে। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচগুলোর মধ্যে তিনি টানা পাঁচ ম্যাচ কার্ড ছাড়াই খেলেছিলেন। দ্বিতীয় ও আটলান্টার বিপক্ষে পাওয়া কার্ডের মধ্যেও ব্যবধান ছিল ১০ ম্যাচ।

এ কারণে সিনসিনাটির বিপক্ষে কার্ড দেখার পরও মেসির অফিসিয়াল ডিসিপ্লিনারি রেকর্ডে কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটি। ফলে পাঁচ কার্ডের কোটা পূর্ণ না হওয়ায় রোববার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মাঠে নামতে পারবেন ইন্টার মায়ামি অধিনায়ক।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram