Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অর্জুন কাপুরের নতুন প্রেমের ইঙ্গিত দিলেন বরুণ ধাওয়ান

অর্জুন কাপুরের নতুন প্রেমের ইঙ্গিত দিলেন বরুণ ধাওয়ান

অনলাইন ডেস্ক: মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর নিজেকে সিঙ্গল বলেই জানিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এবার অভিনেতার প্রেমের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বরুণ ধাওয়ান।

বরুণের দাবি, অর্জুন কারও সঙ্গে ডেট করছেন। তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর কি নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্জুন?

‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। অনুষ্ঠানে তারা নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন। একপর্যায়ে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অর্জুন কাপুর।

অনুষ্ঠানে অর্জুন ও বরুণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা মুহূর্ত দেখা যায়। সেখানেই মজার ছলে অর্জুনের প্রেমজীবন নিয়ে কথা তোলেন বরুণ। বরুণের মন্তব্যের পর অবাক হয়ে অর্জুন জানতে চান, তিনি কাকে ডেট করছেন। জবাবে বরুণ বিষয়টি অর্জুনকেই প্রকাশ করতে বলেন।

এরপর অর্জুন পাল্টা মন্তব্য করেন, বরুণ কারও সঙ্গে দেখা করে ছবি তুলেছেন বলেই এমন কথা বলা যায় কি না। এই কথোপকথনের পর অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অর্জুন কাপুর দীর্ঘদিন মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৮ সালের দিকে তাদের সম্পর্কের শুরু হয়। প্রায় পাঁচ থেকে ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়। ওই বছরই একটি অনুষ্ঠানে নিজেকে সিঙ্গল বলে পরিচয় দেন অর্জুন। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram