Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গাজার শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার

গাজার শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার

অনলাইন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার (১ লাখ পাউন্ড) বেশি অনুদান সংগ্রহের কথা জানিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। এই কাজে অংশগ্রহণকারী, দাতা ও সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা এ তথ্য জানান। তিনি বলেন, আয়োজনে উপস্থিত হওয়া, অনুদান দেওয়া, সমর্থন জানানো এবং আয়োজনটি সফল করতে অবদান রাখা সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে মুসলিম ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করে নুজুম স্পোর্টস। প্রিমিয়ার লিগ ও ব্রিটিশ ফুটবলের বিভিন্ন ক্লাবে মুসলিম খেলোয়াড়দের অধিকার রক্ষায় তৈরি ‘মুসলিম অ্যাথলেট চার্টার’-এর জন্য প্রতিষ্ঠানটি পরিচিত। হামজাও বিভিন্ন দাতব্য কাজে সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছেন।

হামজা জানিয়েছেন, নুজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগ থেকে সংগৃহীত অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’-এর কর্মকাণ্ডে সহায়তা করবে। সংস্থাটি গাজায় সরাসরি উপস্থিত থেকে শিশুদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, সংগৃহীত পুরো অর্থ জরুরি চিকিৎসার জন্য শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়া বা মেডিকেল ইভাকুয়েশনের কাজে ব্যয় করা হবে। হামজা বলেন, গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই অবদান সামান্য হলেও ছোট প্রচেষ্টাও পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram