Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৩ নারী

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৩ নারী

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দোগাছী এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১১টা ১২ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে।

তিনি জানান, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোরেলগঞ্জগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং তিন নারী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতদের পরিচয়

আহতরা হলেন বাগেরহাটের শরণখোলার রাজু মাতব্বরের স্ত্রী শাহনাজ (৪০), ঢাকার উত্তরার বাউনিয়ার নাদিম হোসেনের স্ত্রী নাইমা ইসলাম কলি (৩০) এবং তার ছয় বছর বয়সী মেয়ে আয়না আক্তার।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram