Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

অনলাইন ডেস্ক: অনলাইনে লাগামহীন ট্রলিং ও পরিকল্পিত অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগে আইনি ব্যবস্থার পথ বেছে নিয়েছেন ভারতের দক্ষিণী ও বলিউডের দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি হায়দারাবাদ সাইবার ক্রাইম পুলিশের কাছে তাদের প্রতিনিধি দল লিখিত অভিযোগ দিয়েছে।

ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ রাশমিকা তাদের সম্পর্কের একটি তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বিজয়কে বিয়েতে রাজি করাতে টানা এক বছর ধরে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল তাকে। সাক্ষাৎকারের কিছু অংশ অনলাইনে ছড়িয়ে পড়ার পর ট্রলিং শুরু হয়।

এরপর বিজয়কে লক্ষ্য করে নানা মন্তব্য ছড়াতে থাকে। নেটিজেনদের একাংশ তাকে ‘রেড ফ্ল্যাগ হাসবেন্ড’ বলেও কটূক্তি করে। পরিস্থিতি জটিল হওয়ায় বিজয় ও রাশমিকার টিম বিষয়টিতে হস্তক্ষেপ করে।

তাদের দাবি, বিশেষ একটি মহল অর্থ খরচ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নেতিবাচক প্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত স্ক্রিনশট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে তাদের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেওয়া আবেদনে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। বিজয়ের টিম ও রাশমিকার পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানে সবার বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে সেই অধিকার অন্যকে অপমান বা হেয় করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram